ভারতীয় সেনাবাহিনীতে 457 জন অফিসার নিয়োগ

5 বাহিনীতে সি. ডি.এস. পরীক্ষার মাধ্যমে ৪৫৭ জন অফিসার নিয়োগ

ভারতীয় সেনাবাহিনী যেমন স্থল , নৌ ও বিমান বাহিনীতে অফিসার নিয়োগ হবে ট্রেনিং এর মাধ্যমে। ট্রেনিং পিরিয়ড ৯ মাস থেকে ১১ মাস

বিভাগ :

পোস্টইন্ডিয়ান মিলিটারি একাডেমিঅফিসার্স ট্রেনিং একাডেমিন্যাভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমি
শুন্যপদ100 টি293 টি64 টি

ইন্ডিয়ান মিলিটারি একাডেমি

শিক্ষাগত যোগ্যতাগ্যাজুয়েট
উচ্চতা157.5 সেমি
লিঙ্গশুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে
জন্ম তারিখ2 জানুয়ারি, 2002 থেকে 1 জানুয়ারি, 2007 পর্যন্ত
মোট শুন্যপদ100 টি

(১৩ টি শূন্য পদ এন.সি.সি. – সি সার্টিফিকেট পাশদের জন্য সংরক্ষিত )
ট্রেনিং শুরুজানুয়ারি, 2026

“জেন্টালম্যান ক্যাডেট” -এ মোট 18 মাসের ট্রেনিং হবে । ট্রেনিংয়ে সফল হলে লেফটেন্যান্ট পদে চাকরি, এরপর ধাপে ধাপে “কমান্ডার” পদ পর্যন্ত পদোন্নতি হবে। ট্রেনিং এর সময় আবেদনকারীকে দিতে হবে মোট ৩,৭৫০ টাকা। যদি কোন প্রার্থী এই টাকা দিতে অক্ষম হয় তাহলে তখন সেই খরচ সরকার বহন করবে


অফিসার্স ট্রেনিং একাডেমি ( পুরুষ ও এস.এস.সি. মহিলা নন টেকনিক্যাল )

শিক্ষাগত যোগ্যতাযে কোনো শাখার ডিগ্রি কোর্স উত্তীর্ণ
উচ্চতা157.5 সেমি
লিঙ্গপুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে (ফর মেন ),
অবিবাহিত তরুণীরা আবেদন করতে পারবে ( এস.এস.সি. উইমেন নন-টেকনিক্যাল )
জন্ম তারিখ2 জানুয়ারি, 2001 থেকে 1 জানুয়ারি, 2007 পর্যন্ত
মোট শুন্যপদঅফিসার্স ট্রেনিং একাডেমি (ফর মেন ) : 275 টি

অফিসার্স ট্রেনিং একাডেমি ( ফর এস.এস.সি. উইমেন নন-টেকনিক্যাল ) : 18 টি
ট্রেনিং শুরুএপ্রিল , 2026

মাদ্রাজের অফিসার্স ট্রেনিং একাডেমিতে “জেন্টালম্যান ক্যাডেট” -এ মোট ৪৯ সপ্তাহের ট্রেনিং হবে । ট্রেনিং এর সময় আবেদনকারীকে দিতে হবে মোট 4,600 টাকা। এর মধ্যে ২৪৫০ টাকা ট্রেনিং শেষে ফেরত পাবেন । আবেদন প্রার্থীর অভিভাবকের মাসিক আয় যদি 1500 টাকার কম হয় তবে তার খরচ সরকার পুরো অথবা আংশিক খরচ দেবে।

ট্রেনিংয়ে সফল হলে লেফটেন্যান্ট পদে 6 মাস প্রবেশনে থাকতে হবে , এরপর 5 বছরের জন্য শর্ট সার্ভিস কমিশনে চাকরি করতে হবে , এরপর পার্লামেন্ট কমিশনে চাকরির সুযোগ পেলে ধাপে ধাপে পদোন্নতি হবে ।


ন্যাভাল একাডেমি

শিক্ষাগত যোগ্যতাইঞ্জিনিয়ারিংয়ের গ্যাজুয়েট
উচ্চতা157.5 সেমি
লিঙ্গপুরুষ ও মহিলা
জন্ম তারিখ2 জানুয়ারি, 2002 থেকে 1 জানুয়ারি, 2007 পর্যন্ত
মোট শুন্যপদ32 টি
ট্রেনিং শুরুজানুয়ারি, 2026

গোয়ার ন্যাভাল একাডেমিতে প্রথম ৫ মাসের এক্সিকিউটিভ শাখায় ক্যাডেট হিসাবে ট্রেনিং হবে ।

ট্রেনিং নেওয়ার জন্যে আবেদনকারীকে দিতে হবে মোট 3,500 টাকা। আবেদন প্রার্থীর অভিভাবকের মাসিক আয় যদি 1500 টাকার কম হয় তবে তার খরচ সরকার পুরো অথবা আংশিক খরচ দেবে।

এরপর “ক্যাডেট” হিসাবে আবার আড়াই বছরের ট্রেনিং। ট্রেনিং-এ সফল হলে নৌবাহিনীর জাহাজে ৬ মাস চাকরি। এরপর সফল হলে সাব লেফটেন্যান্ট পদে চাকরি।


এয়ারফোর্স একাডেমি

শিক্ষাগত যোগ্যতাউচ্চমাধ্যমিকে ফিজিক্স ও অঙ্ক অন্যতম বিষয় নিয়ে পাশের পর যে কোন শাখায় গেজুয়েট
এবং
ইঞ্জিনিয়ারিংয়ের গ্যাজুয়েট
শারীরিক যোগ্যতাদাঁড়িয়ে উচ্চতা- অন্তত 162.5 সেমি
পায়ের মাপ – 99 থেকে 120 সেমি ,
থাই মাপ – 64 থেকে 81.5 সেমি ,
বসার উচ্চতা – 81.5 থেকে 96 সেমি ,
লিঙ্গপুরুষ ও মহিলা
জন্ম তারিখ2 জানুয়ারি, 2002 থেকে 1 জানুয়ারি, 2006 পর্যন্ত ( গ্যাজুয়েট )
2 জানুয়ারি, 2000 থেকে 1 জানুয়ারি, 2006 পর্যন্ত ( কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকলে )
মোট শুন্যপদ32 টি
ট্রেনিং শুরুজানুয়ারি, 2026

শুরুতে ফ্লাইং ব্রাঞ্চের পাইলট হিসাবে ৭৪ সপ্তাহের ট্রেনিং হবে এয়ারফোর্স একাডেমিতে।

ট্রেনিং এর সময় আবেদনকারীকে দিতে হবে মোট 2,340 টাকা। এর মধ্যে 84০ টাকা ট্রেনিং শেষে ফেরত পাবেন । আবেদন প্রার্থীর অভিভাবকের মাসিক আয় যদি 750 টাকার কম হয় তবে তার পুরো খরচ সরকার দেবে।

স্টাইপেন্ড পাবে মাসে 21,000 টাকা , এছাড়া প্রতিটি ফ্লাইং-এর জন্যে আলাদা বেতন পাবেন।


দৃষ্টিশক্তির পরীক্ষা :

প্রতিটি ট্রেনিং নেওয়ার আগে দৃষ্টিশক্তির পরীক্ষা হবে, সেক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬ ও কাছের ক্ষেত্রে প্রতি চোখে “N-S” হতে হবে।


মূল বেতন :

ট্রেনিং সফল হলে মূল মাইনে হবে ৫৬ হাজার ১০০ থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা।


পরীক্ষাপার্থী বাছাই :

প্রতিটি ট্রেনিং এর পর প্রার্থী বাছাই হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে“কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন (I)- 2025 পরীক্ষার মাধ্যমে ।

ইন্ডিয়ান মিলিটারি একাডেমিঅফিসার্স ট্রেনিং একাডেমিন্যাভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমি
লিখিত পরীক্ষা : (1) ইংরেজি
(2) জেনারেল নলেজ
(3) এলিমেন্টারি ম্যাথমেটিক্স
লিখিত পরীক্ষা : (1) ইংরেজি
(2) জেনারেল নলেজ
লিখিত পরীক্ষা : (1) ইংরেজি
(2) জেনারেল নলেজ
(3) এলিমেন্টারি ম্যাথমেটিক্স

প্রতিটি পেপার পরীক্ষার জন্য ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। সময় থাকবে দু’ঘণ্টা করে নেগেটিভ মার্কিং আছে তিনটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ৩০০ নম্বরের ইন্টারভিউ ( অফিসার্স ট্রেনিং একাডেমির ক্ষেত্রে ২০০ নম্বরের ইন্টারভিউ ) । সব পেপারের প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের ইংরেজিতে থাকবে ইংরেজি গ্রামারের প্রশ্ন, এলিমেন্টারি ম্যাথমেটিক্সে পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি ও রাশি বিজ্ঞানের উচ্চ মাধ্যমিক মানের প্রশ্ন হবে।


আবেদন প্রক্রিয়া

আবেদন শুরু11 ডিসেম্বর, 2024
আবেদনের শেষ তারিখ31 ডিসেম্বর, 2024
আবেদন পরিবর্তন শেষ তারিখ7 জানুয়ারি, 2025
আবেদন প্রক্রিয়াঅনলাইন
ওয়েবসাইটhttps://www.upsconline.nic.in
আবেদনের ফী200 টাকা
(মহিলা ও তফশিলী সম্প্রদায়ের প্রার্থীদের ফী লাগবে না )
নোটিফিকেশন04/2025-CDS-1, Dated: 11/12/2024

অনলাইনে আবেদন করার পর পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোন শাখায় নগদে জমা দিতে পারেন। কিংবা যে কোন ব্যাংকের নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড -এর মাধ্যমে জমা দিতে পারেন।


প্রয়োজনীয় তথ্য

  1. যে কোনো একটি বৈধ ইমেইল আইডি
  2. ফটো .jpg ফরম্যাটে স্ক্যান করে দিতে হবে
  3. স্বাক্ষর .jpg ফরম্যাটে স্ক্যান করে দিতে হবে
  4. গ্রাজুয়েশন সার্টিফিকেট ও ডিগ্রী কোর্সের সার্টিফিকেট

ই-অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। অনলাইন আবেদনের পর রেজিস্ট্রেশন আইডি সহ সিস্টেম জেনারেটর এপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে।

আমাদের আরো পোস্ট দেখার জন্য এখানে ক্লিক করুন

1 thought on “ভারতীয় সেনাবাহিনীতে 457 জন অফিসার নিয়োগ”

Leave a Comment