নতুন বছরের শুরুতেই রাজ্য সরকার ঘোষণা করল ‘ দুয়ারে সরকার ‘ শিবিরের নির্ঘণ্ট। 16 ই জানুয়ারি 2025 রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, 24 জানুয়ারি, 2025 থেকে 1 ফেব্রুয়ারি, 2025 পর্যন্ত চলবে এই বিশেষ শিবির। তবে রবিবার ও সরকারি ছুটির দিনে ক্যাম্প বন্ধ থাকবে।
‘দুয়ারে সরকার’ প্রকল্প 2020 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছিল। এর মূল লক্ষ্য হল রাজ্যের সাধারণ মানুষ, বিশেষত গ্রামীণ ও দুর্গম এলাকার বাসিন্দাদের কাছে সরকারি পরিষেবা সহজলভ্য করা। সেকারনে এখনও পর্যন্ত মোট ৮ টি ‘ দুয়ারে সরকার ক্যাম্প ‘ কর্মসূচি থেকে ৮.৮২ কোটি মানুষ উপকৃত হয়েছে ।
নবম বারের জন্য আবার আয়োজিত এই শিবিরে মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
কী কী পরিষেবা মিলবে?
২০২৫ এ রাজ্যবাসী মোট ৩৭ টি প্রকল্পের সুবিধা পাবেন।
- লক্ষ্মীর ভাণ্ডার ( ২৫ বছর বয়সের অধিক মহিলাদের জন্যে ্মাসিক ১০০০ টাকা, তপশিলি ও আদিবাসি মহিলাদের মাসিক ১২০০ টাকা )
- রুপশ্রী ( অন্তত ১৮ বছর বয়সী অবিবাহিত মেয়ের প্রথম বিবাহের জন্যে এককালীন ২৫,০০০ টাকা । * পাত্রের বয়স অবশই ২১ বছর হতে হবে।)
- মানবিক ( শারীরিক প্রতিবন্দি মানুষদের জন্যে মাসিক ১০০০ টাকা )
- বিধবা ভাতা ( বিধবা মহিলাদের জন্যে মাসিক ১০০০ টাকা )
- বার্ধ্যক্য ভাতা ( রাজ্যের দুঃস্থ ৬০ বছরের অধিক বৃদ্ধ বৃদ্ধাদের জন্যে মাসিক ১০০০ টাকা )
- কন্যাশ্রী ( ১৩ থেকে ১৮ বছর বয়সের কম মহিলা সরকারি প্রতিষ্ঠানে পাঠরতদের জন্যে বার্ষিক ১০০০ টাকা এবং ১৮ বছরের বেশি ও ১৯ বছরের কম মহিলা সরকারি প্রতিষ্ঠানে পাঠরতদের জন্যে এককালীন ২৫,০০০ টাকা আর্থিক অনুদান )।
- তপশিলি বন্ধু ( ৬০ বছরের অধিক তপশিলি মানুষদের জন্যে মাসিক ১০০০ টাকা )
- জয় জোহার ( ৬০ বছরের অধিক আদিবাসী মানুষদের জন্যে মাসিক ১০০০ টাকা )
- স্টুডেন্ট ক্রেডিট কার্ড
- কৃষি জমির মিউটেশন
- মৎস্যজীবী
- খাদ্র সাথী বা রেশন কার্ড ( নতুন, নামের ভুল সংশোধন, স্থানান্তর )
- স্বাস্থ্য সাথী কার্ডের আবেদন
- প্রতিবন্ধী শংসাপত্র
- কৃষক বন্ধু
- সামাজিক সুরক্ষা
- মেধাশ্রী
- তপশিলি, আদিবাসি এবং ওবিসি শংসাপত্র
- শিক্ষাশ্রী
- কৃষাণ ক্রেডিট কার্ড ( কে সি সি )
- বাংলা কৃষি সেচ যোজনা ( পশ্চিমবঙ্গের ছোট বা মাঝারি চাষিদের জন্যে )
- উদ্যোগ আধার
প্রতিটি প্রকল্পের আরও বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন wb.gov.in
প্রক্রিয়া
ক্যাম্পে জমা পড়া সমস্ত আবেদন ২৮ ফেব্রুয়ারির ২০২৫ মধ্যে পর্যালোচনা করে নিষ্পত্তি করা হবে। সাধারণ মানুষ যাতে দ্রুত পরিষেবা পান, সেই বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন, এবার দুয়ারে সরকার শিবিরে গ্রামাঞ্চলের মানুষদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষত দুর্গম এলাকাগুলিতে পরিষেবা পৌঁছানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্প কোথায় কবে বসবে ?
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে Duare Sarkar Camp
- তারপর পোর্টালে থাকা এ ক্লিক করে এগিয়ে যেতে হবে ।
- তারপর প্রয়োজনীয় তথ্য সিলেক্ট করতে হবে । জেলার নাম , ব্লকের নাম , ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত নাম ।
- নীচে লিস্ট চলে আসবে ।



সমস্ত ফর্ম দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে, এছাড়াও আপনি অনলাইন থেকেও ফর্ম ডাউনলোড করতে পারেন ।
পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://ds.wb.gov.in/ এখান থেকেও ফর্ম নিতে পারেন ।
আমাদের সাইট ভিজিট করেও ফর্ম ডাউনলোড করতে পারেন সরকারি সমস্ত প্রকল্পের ফর্ম https://newsandtips.in/form