“ হুইট গ্রাস (Wheatgrass) : দি সুপারফুড ” প্রকৃতিরএকবিস্ময়করউপহার

হুইট গ্রাস বা গম ঘাস (Wheatgrass) হচ্ছে গমের গাছের প্রাথমিক বৃদ্ধি পর্যায়ে থাকা তরুণ ঘাস। এটি স্বাস্থ্যকর উপাদানে পরিপূর্ণ এবং প্রাকৃতিক ঔষধি গুণাবলীর জন্য বিশ্বব্যাপী স্বীকৃত। হুইট গ্রাস সাধারণত গম বীজ থেকে উৎপন্ন হয় এবং একে তরল রস, পাউডার অথবা ক্যাপসুল আকারে গ্রহণ করা যায়। এই পোস্টে আমরা হুইট গ্রাসের গুণাবলী, স্বাস্থ্য উপকারিতা, চাষাবাদ পদ্ধতি এবং ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করবো।


হুইট গ্রাসের পুষ্টিগুণ

হুইট গ্রাসে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান। এতে রয়েছে:


ভিটামিন: ভিটামিন এ, সি, ই, এবং বিভিন্ন বি-ভিটামিন।
খনিজ: আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক।
অ্যান্টিঅক্সিডেন্ট: এটি ফ্রি র‌্যাডিকালস দূর করতে সহায়তা করে।
ক্লোরোফিল: হুইট গ্রাসের প্রধান উপাদান, যা শরীরকে ডিটক্সিফাই বা বিষমুক্ত করতে সাহায্য করে।
আমিষ: এতে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা শরীরের কোষ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

হুইট গ্রাস পুষ্টিগুণ
হুইট গ্রাস পুষ্টিগুণ

হুইট গ্রাসের স্বাস্থ্য উপকারিতা

হুইট গ্রাসকে “সুপারফুড” বলা হয় কারণ এটি শরীরের বিভিন্ন উপকারে আসে।

১. ডিটক্সিফিকেশন এবং রক্ত পরিষ্কারক

হুইট গ্রাসের উচ্চ মাত্রার ক্লোরোফিল লিভার ও রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে এবং রক্ত চলাচল উন্নত করে।

. ইমিউন সিস্টেম শক্তিশালী করা

হুইট গ্রাসে উপস্থিত ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট অনাক্রম্যতন্ত্র বা প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে। এটি বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে।

. ত্বকের জন্য উপকারী

বর্তমানে নারী সমাজের একটি বড় সমস্যা ও চিন্তা দূর করে দিতে পারে এই হুইট গ্রাস । ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ব্রণ দূর করতে হুইট গ্রাস বেশ কার্যকর। এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্লোরোফিল উপাদান ত্বকের কোষকে পুনর্গঠন করতে সাহায্য করে।

. ওজন নিয়ন্ত্রণ

হুইট গ্রাসে কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার রয়েছে, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য এটি পান করলে অনেকক্ষণ ধরে পেট ভারি থাকে, তাই ক্ষুধা কম হয় এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

. পাচনতন্ত্রের জন্য ভালো

হুইট গ্রাস হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এতে উপস্থিত এনজাইম হজম প্রক্রিয়া সহজ করে তোলে।

. রক্তচাপ নিয়ন্ত্রণ

হুইট গ্রাস রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এতে পটাশিয়ামের মাত্রা বেশি, যা হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী।

. ক্যান্সার প্রতিরোধে সহায়ক

হুইট গ্রাসের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্লোরোফিল ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধ করতে পারে।


হুইট গ্রাস চাষাবাদ পদ্ধতি

হুইট গ্রাস চাষ খুবই সহজ এবং এটি বাড়ির ভেতরে বা বাইরে করা যায়।

প্রয়োজনীয় উপকরণ:

  • অর্গানিক গম বীজ
  • উর্বর মাটি বা কোকো পিট
  • পরিষ্কার দূষণমুক্ত জল
  • একটি ছোট পাত্র বা ট্রে
কোকো পিট
কোকো পিট
ছোট পাত্র
ছোট পাত্র

চাষের ধাপ:

  1. বীজ ভিজিয়ে রাখা: ৮-১০ ঘণ্টা গম বীজ জলে ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে আবার ১০ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
  2. মাটি প্রস্তুত: পাত্রে মাটি বা কোকো পিট ঢেলে সমান করে নিন।
  3. বীজ বপন: ভেজানো বীজ মাটির উপর সমানভাবে ছড়িয়ে দিন।
  4. জল ছিটানো: প্রতিদিন হালকা জল ছিটিয়ে মাটি ভেজা ভেজা রাখতে হবে ।
  5. রোদে রাখা: পাত্রটি এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত আলো পাওয়া যায়। আবার খেয়াল রাখতে হবে অতিরিক্ত রৌদ্র যেন না থাকে, যদি অতিরিক্ত রৌদ্র থাকে সেক্ষেত্রে অতিরিক্ত সালোকসংশ্লেষের ফলে গাছ শুকিয়ে যাবে।
  6. কাটা ব্যবহার: ৭-১০ দিনের মধ্যে হুইট গ্রাস ৬-৭ ইঞ্চি লম্বা হয়ে যাবে। তখন কাঁচি দিয়ে কেটে ব্যবহার করুন।


হুইট গ্রাসের ব্যবহার

. রস হিসেবে পান

হুইট গ্রাস ব্লেন্ড করে এর রস বের করে সকালে খালি পেটে পান করুন। এটি শরীর বিষমুক্ত করতে সাহায্য করে।

. পাউডার আকারে গ্রহণ

বাজারে পাওয়া হুইট গ্রাস পাউডার ব্যবহার করে পানীয় তৈরি করা যায়।

. ক্যাপসুল আকারে গ্রহণ

যাদের রস বা পাউডার গ্রহণ করতে অসুবিধা হয়, তারা ক্যাপসুল আকারে হুইট গ্রাস খেতে পারেন।

৪ . স্যালাড:

স্যালাডে হুইট গ্রাসের পাতা মিশিয়ে খাওয়া যায়। হুইট গ্রাসের পাতা ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর আপনার পছন্দের সবজির সাথে মিশিয়ে নিন। উদাহরণস্বরূপ, টম্যাটো, কুমড়া, গাজর, শসা ইত্যাদির সাথে মিশিয়ে খেতে পারেন। ঠিক যেমন ধনিয়া পাতা ব্যবহার করা হয় । এরসাথে  লেবুর রস, অলিভ অয়েল এবং কিছু মশলা যোগ করে স্বাদ বাড়াতে পারেন।

. মুখের ত্বকের যত্নে

হুইট গ্রাস পেস্ট তৈরি করে তা মুখে লাগিয়ে 15-20 মিনিট রেখে ধুয়ে ফেলুন , যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। হুইট গ্রাসের জুসের সাথে দুধ বা দই বা মধু মিশিয়ে ফেস মাস্ক তৈরি করে মুখে লাগাতে পারেন, যা মুখের টোনার হিসাবে কাজ করে

হুইট গ্রাস রস
হুইট গ্রাস পাউডার
হুইট গ্রাস পেস্ট
স্যালাড

সতর্কতা

  • যদিও হুইট গ্রাস প্রাকৃতিক এবং নিরাপদ, তবে কিছু মানুষের মধ্যে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। হুইট গ্রাস গ্রহণের পর যদি বমি, মাথা ঘোরা, তবে তাৎক্ষণিকভাবে গ্রহণ বন্ধ করুন এবং ডাক্তারের পরামর্শ নিন।
  • ত্বকে ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন যদি কোন এলার্জি হয় তাহলে তৎক্ষণাৎ ব্যবহার বন্ধ করে দিন । সরাসরি সূর্যের আলোতে বের হওয়ার আগে এটি মুখে লাগাবেন না ।

উপসংহার

হুইট গ্রাস প্রকৃতির এক অপূর্ব উপহার, যা আমাদের শরীর এবং মনের জন্য উপকারী। এটি নিয়মিত গ্রহণ করলে শরীর সুস্থ থাকে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করা যায়। সহজে চাষযোগ্য এবং বহুমুখী ব্যবহারের কারণে এটি স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের জন্য একটি আদর্শ খাবার। আপনি যদি এখনো হুইট গ্রাসের উপকারিতা উপভোগ না করে থাকেন, তবে আজই এটি আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করুন।


এছাড়াও আমাদের আরও পোস্ট দেখার জন্যে এখানে ক্লিক করুন

Leave a Comment